ইমরানের বিশেষ সহায়কদের অনেকেই দুই দেশের বাসিন্দা


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা ও বিশেষ সহায়কদের মধ্যে ২০ জনই দুই দেশের নাগরিক। পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মনোনীত ১৯ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে ৪ জন বিশেষ সহায়কের দুটি দেশের নাগরিকত্ব রয়েছে। পেট্রোলিয়ামের বিশেষ সহায়ক নাদিম বাবুর আমেরিকার নাগরিক, বিদেশে বসবাসরত পাকিস্তানিদের বিষয়ের বিশেষ সহায়ক সৈয়দ জুলফিকার আব্বাস বুখারি ব্রিটেনেরও নাগরিক। বিদ্যুৎ বিভাগের বিশেষ সহায়ক শাহজাদ কাশিম মার্কিন নাগরিক, ডিজিটাল পাকিস্তানের বিশেষ সহায়ক তানিয়া আইদাস কানাডার নাগরিক। এচাড়াও, আরও অনেকেই আমেরিকা, ব্রিটেন, কানাডা বা সিঙ্গাপুরের নাগরিক। শুধু তাই নয়, এঁদের অনেকেরই পাকিস্তানের বাইরে সম্পত্তি রয়েছে। কারও আমেরিকায় ৩৮ কোটি ডলারের বাড়ি ও ব্যবসা, কারও ব্রিটেনে চারটি গাড়ি রয়েছে, কারও আবার সম্পত্তি রয়েছে আমেরিকা, ব্রিটেন ও সিঙ্গাপুরেও। এছাড়াও তাঁদের পাকিস্তানেও প্রচুর সম্পত্তি রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم