৩১ জুলাই বিধানসভা ডাকার প্রস্তাব গেহলতের


৩১ জুলাই বিধানসভার অধিবেশন ডাকতে রাজ্যপালকে প্রস্তাব পাঠাল রাজস্থান সরকার। শুক্রবার রাজ্যপাল কলরাজ মিশ্র কেন বিধানসভার অধিবেশন ডাকতে হবে, তা নিয়ে ৬টি প্রশ্ন পাঠান মুখ্যমন্ত্রী অশোক গেহলতের কাছে। তারপরই শনিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে সংশোধিত প্রস্তাব তৈরি করা হয়েছে। রবিবারই সেই প্রস্তাব জমা দেওয়ার কথা। শুক্রবারই বিধানসভা ডাকার দাবিতে রাজভবন প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস বিধায়করা। তিনি সংবিধান মেনে তলবেন, রাজ্যপালের এই আশ্বাসের পর ধরনা ওঠে। শচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের সদস্যপদ খারিজের জন্য স্পিকার সি পি যোশি নোটিশ পাঠানোর পর মামলা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ঝুলছে। সেই পরিপ্রেক্ষিতেই গেহলত চাইছেন, বিধানসভার নিজের শক্তিপরীক্ষা দিতে। তিনি বলেছেন, প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও ধরনা দেবেন। কংগ্রেসও গণতন্ত্র হত্যার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা করেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم