প্রথমে রামমন্দির নির্মাণ। তারপর ভাবিজি পাঁপড়। এবার হনুমান চালিশা। করোনা তাড়াতে বিজেপির একের এক নেতানেত্রীর দাওয়াই নিয়ে শুরু হয়েছে কৌতুক। বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর এবার জানিয়েছেন, ৫ আগস্ট পর্যন্ত দিনে পাঁচবার হনুমান চালিশা পড়লে পৃথিবী থেকে করোনা সরে যাবে। ৫ আগস্টই অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো হতে চলেছে। প্রজ্ঞা বলেছেন, আধ্যাত্মিকভাবেকোরনা মহামারী দূর করার চেষ্টা করতে হবে। তাই ঘরে বসেই হনুমান চালিশা পাঠ করুন দিনে পাঁচবার। তারপর ৫ তারিখে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে রামকে পুজো দিয়ে দেওয়ালি করে চালিশা পাঠ শেষ করুন। দেশের সব হিন্দু একযোগে হনুমান চালিশা পাঠ করলে নিশ্চিতভাবেই করোনা দূর হবে। টুইটে ভিডিও আপলোড করে তিনি করোনা মোকাবিলায় মধ্যপ্রদেশ সরকারের ভূয়সী প্রশংসাও করেছেন। এর আগে কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ভাবিজি পাঁপড় হাতে নিয়ে জানিয়েছিলেন, এই পাঁপড় খেলে করোনা সেরে যাবে। ভারত আত্মনির্ভর হয়ে উঠবে।

إرسال تعليق
Thank You for your important feedback