হাতি তাড়াতে গিয়ে হাতিরই হানায় প্রাণ গেল এক যুবকের পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গায়। মৃত ওই যুবকের নাম কালো টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন। দুজনেরই বাড়ি গোহালডাঙ্গায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে পনেরোটি হাতির একটি পাল আস্তানা গেড়েছিল। সেই হাতির পালটিকেই বনদফতরের হুমগড় রেঞ্জের উদ্যোগে তাড়ানোর কাজ চলছিল। মৃত ও আহত দুজনেই হাতি তাড়ানোর দলে যুক্ত। হাতি তাড়ানোর সময় হঠাৎই একটি হাতি তাদের তাড়া করে। সকলে ছুটে পালিয়ে গেলেও কালো টুডু ও সনাতন সরেন পালাতে পারেননি। প্রথমে সনাতনকে ধরে ছুঁড়ে ফেলে। পরে কালোকে ধরে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে মাথায় পা দিয়ে আঘাত করে। সনাতন কিছুটা দুরে ঝোপের মাঝে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু কালো টুডু ঘটনাস্থলেই মারা যান। আহত সনাতনকে উদ্ধার করে গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback