
ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে, ২ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে গেল একটি চারচাকা গাড়ির উপর। এরফলে ট্যাঙ্কারটির ভারে পুরোপুরি চিরে চ্যাপ্টা হয়ে গেল চারচাকা গাড়িটি। শনিবার সকালে দুর্ঘটনাটি হয়েছে ২ নম্বর জাতীয় সড়কে গলসির বড়মুড়িয়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারায়। এরপরই সেটি উল্টে যায় একটি চারচাকা গাড়ির উপর। ছোট চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরই হাইড্রোক্রেন নিয়ে এসে গ্যাস ট্যাঙ্কারটি তোলা হয়। পরে গ্যাস কাটার দিয়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়িটি কেটে দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও ছোট গাড়িটি কোথা থেকে আসছিল এবং মৃতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। এই ঘটনার জেরে গলসি এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে। পুলিশ মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback