মাত্র ২ সপ্তাহের জন্য অক্ষয় কুমার কত নিচ্ছেন জানেন? আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ফিল্মে একটা ছোট চরিত্রে অভিনয় করছেন বলিউডের সুপার স্টার। সে জন্য সব মিলিয়ে মাত্র ১৪ দিন শুটিং করতে হবে তাঁকে। ‘এই ফিল্মে দেখা যাবে অক্ষয় কুমার, সারা আলি খান আর ধানুষকে। ‘জিরো’ ছবির ব্যর্থতা কাটিয়ে আনন্দ এল রাই এক মজার ফিল্ম বানাচ্ছেন। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে তিনি তাঁর আগামী ছবি ‘আতরঙ্গি রে’ করার কথা ঘোষণা করেন। ‘আতরঙ্গি রে’ ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর সে জন্য ১৪ দিন শুটিংয়ে তিনি ২৭ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন। সাধারণত, অক্ষয় কুমারের পারিশ্রমিক ঠিক হয় দিন হিসাবে। দিনপ্রতি শুটিংয়ের জন্য তিনি ১ কোটি টাকা নেন। কিন্তু সাধারণত তিনি মুখ্য চরিত্র ছাড়া অভিনয় করেন না। সে জন্য দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। এই চরিত্রের জন্য আনন্দ প্রথমে হৃতিক রোশনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোনও কারণে হৃতিক ছবিটি করতে পারেননি। এরপর জাতীয় পুরস্কারজয়ী অক্ষয় কুমারকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। আগামী মাসে ‘বেল বটম’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে যাবেন অক্ষয়। এরপর তিনি একসঙ্গে ‘আতরঙ্গি রে’ ও ‘পৃথ্বীরাজ’ ছবি দুটির শুটিং করবেন।

إرسال تعليق
Thank You for your important feedback