লা লিগার শিরোপা শেষপর্যন্ত রিয়াল মাদ্রিদেরই। বৃহস্পতিবার রাতে সেই জয় ছিনিয়ে নিল তারা। এই হারলে বা ড্র করলে তাদের অপেক্ষা করতে হত রবিবার রাতের ম্যাচ পর্যন্ত। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হয়নি সার্জিও রামোসদের। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে হারিয়ে নিজেদের ৩৪তম লিগ জয় নিশ্চিত করেছে তারা। ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে দুই বছর পর স্প্যানিশ লা লিগার সেরার আসন পেল জিনেদিন জিদানের দল। ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। কারভাহাল, লুকা মদ্রিচ ও করিম বেনজেমা গোলের সুযোগ নষ্ট করেন। ২৯ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে চলতি লিগে নিজের ২০তম গোলটি করেন ফরাসি তারকা করিম বেনজেমা। পেনাল্টিতে বেনজেমা লিগে নিজের ২১তম গোল করেন। ম্যাচের শেষে গোল শোধে মরিয়া ভিয়ারিয়াল একটি গোল শোধ করেন ভিসেন্তে ইবোরা।

إرسال تعليق
Thank You for your important feedback