করোনার গল্পে ফের প্রসেনজিৎ, জয়া জুটি


আবার একসঙ্গে প্রসেনজিৎ-জয়া আহসান। এবার করোনা মহামারীর প্রেক্ষাপট এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে। ‘অসতো মা সদগময়’ নামের ছবিতে তারা জুটি বেঁধে কাজ করবেন।পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ফিল্মে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তি পাওয়া অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া। ছবির কাহিনি নিয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই ছবির গল্প সাজানো হয়েছে। মাত্র ৫ চরিত্র নিয়ে এ চলচ্চিত্র। স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই ছবির শুটিং শুরু করতে চান শিল্পী-কলাকুশলীরা। এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم