দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সুস্থ হলেন শনিবার। মোট ৩৬ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হারও হয়েছে ৬৩.৯২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ১৪৫ জন ভালো হয়েছেন। এর ফলে মোট সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৫ হাজার ৫৭৬ জন। এখন অ্যাক্টিভ কেস ৪ লাখ ৬৭ হাজার ৮৮২ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা অ্যাক্টিভ কেসের তুলনায় ৪ লাখেরও বেশি। অ্যাক্টিভ কেসের থেকে সুস্থ রোগীর হার ১,৮৯ শতাংশ বেশি। এরই পাশাপাশি একদিনে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাও রেকর্ড। সরকারি হাসপাতালে পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৫৩ জনের, বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে ৭৯ হাজার ৮৭৮ জনের। এছাড়া, এদেশে মৃত্যুর হার ২,৩১ শতাংশ, যা বিশ্বের মধ্যে সবথেকে কমের একটি।

Post a Comment
Thank You for your important feedback