করোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের ইন্সপেক্টরের


কলকাতা পুলিশের ‘Fight Against Corona’ টিমের প্রথম সারির যোদ্ধা ছিলেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। তিনি কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ হিসাবে কর্মরত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন তিনি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিজ্ঞানবাবু। শুক্রবার কলকাতা পুলিশের তরফে ট্র্যাফিক ইন্সপেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর ট্যুইট করে  শোক প্রকাশের পাশাপাশি মৃত পুলিশকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তিনিই প্রথম অফিসার যিনি কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অবস্থায় করোনায় মারা গেলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতেই প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই মারা যান কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم