
ঘরে বসে অফিসের কাজ করার যন্ত্রনা অনেকেই টের পাচ্ছেন। কিন্তু ঘর থেকে লাইভ টিভি শো করতে গিয়ে মাঝে মধ্যেই বিপত্তি ঘটছে। এবারের এই ঘটনা নিয়ে তোলপাড় নেট দূনিয়া। লকডাউনের জেরে নিজের বাড়ি থেকেই লাইভ সঞ্চালনা করছেন বিশ্বের বহু সাংবাদিক। আর এর জেরেই নানান ঘটনায় বিব্রত হতে হচ্ছে তাঁদের। কারণ নিজের পারফরম্যান্স ঠিক রাখলেও পরিবারের অন্যান্য সদস্যরা ‘ফাউল প্লে’ করে বসছেন। তাঁরই জ্বলন্ত উদাহরণ মিলল ব্রাজিলের এক টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে। ঘরে বসেই ভিডিও চ্যাটে একটি লাইভ অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন সাংবাদিক ফ্যাবিও পোর্চ্যাট। তিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন এককালে ব্রাজিলের রাষ্ট্রপতি পদপ্রার্থী জি বউলসের। সবকিছু ঠিকই ছিল, কিন্তু আচমকাই দেখা গেল এক মহিলা নগ্ন অবস্থায় কোনও রকমে মাথা নিচু করে সাংবাদিকের পিছন দিয়ে হেঁটে চলে গেলেন। আসলে তিনি সাংবাদিক ফ্যাবিও পোর্চ্যাটের স্ত্রী। সদ্য স্নান সেরে নগ্ন অবস্থাতেই পাশের ঘরে যেতে গিয়ে এই বিপত্তি ঘটিয়ে বসেন। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান ফ্যাবিও। টিভিতে লাইভ অনুষ্ঠানেই এই দৃশ্য দেখে প্রথমে দৃষ্টি আকর্ষণ করান ওই অতিথি। এরপরেই স্ত্রীকে ফ্যাবিও বলেন, ‘সবাই তোমায় এভাবে দেখে ফেলল।” বেশ অবাক হয়েই মহিলা জিজ্ঞেস করলেন, “আমায় দেখা গেল নাকি?’ এই ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিও….
https://www.youtube.com/watch?time_continue=11&v=SGkR0yNOjf0&feature=emb_logo
إرسال تعليق
Thank You for your important feedback