প্রয়াত সৌরভের কোচ অশোক মুস্তাফি

 
প্রয়াত হলেন ময়দানের বিশিষ্ট কোচ অশোক মুস্তাফি। তিনি ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির আশির দশকের গোড়ার দিকের কোচ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর কন্যা রয়েছেন লন্ডনে। গত এপ্রিল থেকেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। এদিন হৃদরোগে আক্রান্ত হন তিনি। তিনি দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টারের প্রশিক্ষক ছিলেন। বাংলা ক্রিকেটের আঁতুরঘর বলে পরিচিত এরিয়ান্সের অধীনে এই সেন্টার থেকেই অন্তত ডজনখানেক রঞ্জি খেলোয়াড় তৈরি করেছিলেন অশোক মুস্তাফি। শোক জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর চিকিৎসার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সৌরভ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم