উত্তর কোরিয়া প্রথম সম্ভাব্য করোনা সংক্রমিত শনাক্ত হল। সে দেশের নেতা কিম জং উন এরপরই কেসং শহরে শুক্রবার থেকে লকডাউন জারি করেছেন। তাঁর বিশ্বাস, সম্ভবত উত্তরা কোরিয়ায় করোনা ঢুকে পড়েছে। এর আগে জোর গলায় তারা দাবি করেছে, ইতিহাসে কোনও সংক্রমণের নজির নেই উত্তর কোরিয়ায়। বলা হয়েছে, ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়া থেকে লুকিয়ে গত সপ্তাহে উত্তর কোরিয়া ঢোকা একজন। তার নাকের রস এবং রক্তপরীক্ষায় মনে করা হচ্ছে সে করোনায় আক্রান্ত। তার পরিবার, সংস্পর্শে আসা লোকজন এবং গত পাঁচদিনে কেসংয়ে আসা সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগেই উত্তর কোরিয়া তার সব সীমান্ত সিল করে দিয়েছে। বিদেশির আসা বন্ধ করেছে। তবে লকডাউন এই প্রথম। শনিবার পলিটব্যুরোর বৈঠকে কিম করোনা রুখতে চূড়ান্ত জরুরি ব্যবস্থা এবং কড়া সতর্কতা জারির নির্দেশ দেন। বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ায় করোনা শুরু হলে তা বিপর্যয় ডেকে আনবে। কারণ সেদেশে জনস্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া লাগোয়া কেসং শহরে ২০ লাখ লোকের বাস।

Post a Comment
Thank You for your important feedback