অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ৫ আগস্ট। বৈদিক পদ্ধতিতে পুজো শুরু হয়ে যাবে ৩ আগস্ট থেকেই। তার আগেই সেখানকার এক পুরোহিত প্রদীপ দাস ও ১৬ জন নিরাপত্তাকর্মীর করোনা ধরা পড়ল। আক্রান্তদের মধ্যে দমকল কর্মী, পিএসি ও পুলিশের জওয়ানরা রয়েছেন। ভূমিপুজোয় যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার জন্য দেওয়ালির মতো আবহ তৈরির জন্য জোরকদমে কাজ চলছে। বারাণসী ও অযোধ্যার ১১ জন পুরোহিত ভূমিপুজো করবেন। প্রদীপ দাস অবশ্য সেই দলে নেই। তবে করোনা সংক্রমণ ধরা পড়ায় চারিদিকে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দেখা হচ্ছে, কারা কারা আক্রান্তদের সংস্পর্শে এসেছে। প্রদীপ দাস প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের সহায়ক। তাঁর সঙ্গে আরও তিন পূজারী রামলালার সেবা করেন। প্রদীপকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রধান পুরোহিত ও অন্যান্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন রোজই গোটা রামমন্দির চত্বর স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নিত্যগোপাল দাস। ৫ আগস্ট লালকৃষ্ণ আদবানি সহ ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback