সুপ্রিম কোর্টে গড়াচ্ছে রাজস্থান মামলা


রাজস্থানে শচিন পাইলটসহ ১৯ বিধায়ককে শোকজের মামলা এবার যাচ্ছে সুপ্রিম কোর্টে। জয়পুর হাইকোর্ট মঙ্গলবার রায়দান শুক্রবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। বিধানসভার স্পিকার সি পি যোশি জানিয়েছেন, সাংবিধানিক সঙ্কট এড়াতেই তিনি শীর্ষ আদালতে যাচ্ছেন। গত সপ্তাহে স্পিকার ওই বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলবিরোধী কাজের জন্য সোকজ করেছিলেন। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে তাঁরা হাইকোর্টে গেলে তাঁদের তিনদিন সময় দিতে বলা হয়। তারপর তা বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করা হয়েছে। স্পিকার হাইকোর্টের দেরি করা ও হস্তক্ষেপের বিরুদ্ধেই আবেদন জানাবেন। সুপ্রিম কোর্টেরই আগের রায় রয়েছে, দলবিরোধী কাজ নিয়ে একমাত্র স্পিকারই সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর নোটিশ পাঠানোর পুরো ক্ষমতা রয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অশোক গেহলত দাবি করেছেন তাঁর সঙ্গে ১০৩ বিধায়কের সমর্থন রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post