করোনা সচেতনতা বাড়াতে গাধার ইন্টারভিউ! সাংবাদিকের কীর্তি ভাইরাল

‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বেরোচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’ করোনা আবহে লকডাউনের মধ্যে সাংবাদিকদের এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাস্তায় বের হওয়া মাস্কহীন মানুষদের। কিন্তু তাই বলে এক গাধাকে এই প্রশ্ন করা হলে সেটা নিয়ে হাসির রোল উঠবে এটাই স্বাভাবিক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক সাংবাদিক বুম (মাইক্রোফেন) বাগিয়ে রাস্তার ধারে বসে থাকা একটি গাধার বাইট (ইন্টারভিউ) নেওয়ার চেষ্টা করছেন। গাধাটি কেন মাস্ক পড়েনি, সেটাই জানার চেষ্টা করছেন ওই সাংবাদিক। কিন্তু যেহেতু তাঁরা গাধা, তাই স্বাভাবিকভাবেই তাঁরা উত্তর দিতে পারেননি। কিন্তু এই ইন্টারভিউয়ের ট্যুইস্ট একটু পরেই দেখা যায় ওই ভিডিওতে। ওই রাস্তায় মাস্ক ছাড়া পথচলতি মানুষদের পাকড়াও করে প্রশ্ন করেন ওই গাধাটি কেন মাস্ক পড়েনি? আর তাঁর প্রশ্নের উত্তরও দিচ্ছে না তাঁরা। এই ঘটনায় হেসেই খুন হচ্ছেন পথচলতি মানুষ। এরপরই বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় ওই সাংবাদিক মাস্ক ছাড়া মানুষদের প্রশ্ন করে বসেন, ওদের (গাধা) মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেরাচ্ছেন। তাহলে আপনারা কী? ফলে প্যাঁচে পড়ে সকলেই স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন মাস্ক না পড়ে সকলেই গাধার মতো কাজ করছেন। আর এই ভিডিও ভাইরাল হতেই করোনা সচেতনতা বাড়াতে ওই সাংবাদিকের এই বুদ্ধিদীপ্ত উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন ভিডিও….
https://www.facebook.com/amit.k.nalanda/videos/2774201849480045/?t=1

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم