গানের নামে গ্রাম


ওডিশার সম্বলপুর জেলার বিলুং গ্রাম। বুধবার সেই গ্রামের নাম হল রঙ্গাবতী বিলুং। এই গ্রামেই জন্ম অসাধারণ জনপ্রিয় রঙ্গাবতী গানের গীতিকার মিত্রভানু গুন্থিয়ার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতরের নামবদলের প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র।
রঙ্গবতী গানটি ওডিশার সবার কাছেই দারুণ প্রিয়। ১৯৭৫-১৯৭৬ সালে এই গানটি প্রথম রেকর্ড করে সম্বলপুর আকাশবাণী। এরপর ১৯৭৬ সালে রঙ্গাবতীর রেকর্ড ডিস্ক তৈরি করে ইনরেকো ১৯৭৮-১৯৭৯ সালে তা বাজারে আসে।
১৯৪২ সালে মিত্রভানু এই বিলুং গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রায় হাজার খানেক সম্বলপুরী গান লিখেছেন। ২০২০ সালে গুন্থিয়া পদ্মশ্রী পেয়েছেন। এছাড়াও পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি ও আকাশবাণীর জাতীয় পুরস্কার। ২০১৭ সালে রঙ্গাবতীর পুরুষ কণ্ঠ জিতেন্দ্র হরিপালও পদ্মশ্রী পেয়েছেন। গানটিতে সুর দিয়েছিলেন প্রয়াত প্রভুদত্ত প্রধান। রঙ্গাবতী গানটি নানা আঞ্চলিক ভাষায় অনূদিত হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, এমনকী ছত্তিশগড়েও বিপুল জনপ্রিয়। ২০০৭ সালে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ওডিশার ট্যাবলোতেও বেজেছিল রঙ্গাবতী গানটি। ওডিশাবাসীদের মতে, রঙ্গাবতী এখন নিছক একটা গানই নয়, তা রাজ্যের সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم