
স্বস্তি শচিন পাইলটের। বৃহস্পতিবার পাইলট ও তাঁর ১৮ জন অনুগামী বিধায়কের সদস্যপদ খারিজের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজস্তান হাইকোর্টেই এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ জুলাই, সোমবার। স্পিকার সি পি যোশির আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, শুনানি হবে হাইকোর্টেই। স্পিকারের তরফে সুপ্রিম কোর্টে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি কৃষ্ণ মুরারী ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এদিন জানিয়েছে, হাইকোর্ট এব্যাপারে রায় দিতে পারবে। কীসের ভিত্তিতে বিধায়কদের সদস্যপদ খারিজ করতে হচ্ছে তা চায় চায় বেঞ্চ। স্পিকারের তরফে বলা হয়ে, দলবিরোধী কাজের জন্যই তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। তারা হরিয়ানার হোটেলে লুকিয়ে আছেন। তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্পিকারের রয়েছে। এটা আদালতের এক্তিয়ার নয়।
إرسال تعليق
Thank You for your important feedback