সেপ্টেম্বরে খুলতে পারে স্কুল-কলেজ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর


করোনা আতঙ্কের জেরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ। অবশেষে কবে স্কুল-কলেজ খুলতে পারে তারই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, সেপ্টেম্বরে স্কুল কলেজ খোলা যায় কিনা ভেবে দেখছে সরকার। তিনি এদিন জানান, আগেই জানানো হয়েছিল ৩১ আগস্ট পর্যন্ত স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন। তবে রোজ নয়, একদিন পর একদিন খোলা হতে পারে স্কুল। পুজোর ছুটি পর্যন্ত এভাবেই শিক্ষা প্রতিষ্ঠান চালুর পথে হাঁটতে পারে রাজ্য সরকার। অবশ্য মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন, সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তবে স্কুল নাও খুলে দেওয়া হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم