তাক লাগাল যমজের নম্বর


যমজ তো কতই হয়। তা বলে পরীক্ষায় একই নম্বর! সিবিএসই দ্বাদশের ফলে এমনই ঘটনা বিস্মিত করেছে সবাইকে। দিল্লির নয়ডার দুই যমজ বোন মানসী ও মান্য ঘটিয়েছে তেমনই এক ঘটনা। দুজনেই পেয়েছে ৯৫.৮ শতাংশ। গ্রেটার নয়ডার অ্যাস্টার পাবলিক স্কুলের তারা ছাত্রী। তারা দুজনেই ইংরেজি ও কম্পিউটার সায়েন্সে পেয়েছে ৯৮ শতাংশ। ফিজিক্স, কেমিস্ট্রি আর ফিজিকাল এডুকেশনে তারা পেয়েছে ৯৫ শতাংশ। মানসীর কথায়, সবাই আমাদের একরকম দেখতে বলেই মনে রাখে। শুধু নামটাই যা আলাদা। তবে সে ভেবেছিল মান্য তার থেকে বেশি নম্বর পাবে। এবার দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়তে সেপ্টম্বের জয়েন্টে বসার পরিকল্পনা করছে। দুজনেই জানিয়েছে, পড়াশোনায় নিজেদের মধ্যে ছিল চাপা প্রতিযোগিতা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post