স্পেনে জবাই করা হবে লাখখানেক মিঙ্ক। অনেকটা বেজির মতো দেখতে এই নিরীহ প্রাণীটি করোনা ছড়াচ্ছে। নিশ্চিত হওয়ার পরই স্পেনের একটি মিঙ্ক খামারের সব মিঙ্ক মেরে ফেলা হবে। সবমিলিয়ে সংখ্যাটা ৯২,২০০।
উপকূল শহর ভ্যালেন্সিয়ার পুয়োবলা দে ভেলভার্দের ৭ জন কর্মী ২২ জুন করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই খামারটিতে নজর রাখা হয়েছিল। ওই এলাকায় এটিই একমাত্র খামার। মিঙ্কের ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে, ৮৭ ভাগেরই করোনা হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এক কর্মী সূত্রেই খামারে করোনা ঢুকেছে। তার মাধ্যমেই আক্রান্ত হয়েছে মিঙ্কগুলি।
নেদারল্যান্ডসেও করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে লাখে লাখে মিঙ্ক মারা হয়েছে। সে দেশে ২০টি মিঙ্কের খামার করোনায় সংক্রমিত হয়েছিল। সেখানে মিঙ্ক থেকে সংক্রমিত হয়েছিল ২ জন।
إرسال تعليق
Thank You for your important feedback