গোটা বিশ্বে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫ লাখেরও বেশি। একদিনে সংক্রমণের বৃদ্ধি প্রায় ২,৬০,০০০। এটাই মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। দুনিয়ায় মোট আক্রান্ত এখন ১ কোটি ৩৮ লক্ষ। ১০ মের পর এই প্রথম করোনায় মৃতের সংখ্যাও একদিনে বেড়েছে ৭,৩৬০ জন। বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসেব অনুযায়ী, একদিনে মারা গিয়েছেন ৭,৩৬০ জন। সারা পৃথিবীতে মোট মৃতের সংখ্যা ৫,৯৩,০৮৭ জন। শুক্রবারের সংক্রমণ ২,৩৭,৭৪৩। সবথেকে বেশি সংক্রমণ হয়েছে আমেরিকা, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার রাজ্যগুলিতে হু হু করে বাড়ছে সংক্রমণ। ফ্লোরিডা, টেক্সাস ও আরিজোনায় পরিস্থিতি ভয়াবহ। এখন ফ্লোরিডাই আমেরিকার সংক্রমণের কেন্দ্রবিন্দু। সেখানে মোট সংক্রমিত ৩,৩৭,০০০, মৃত ৫ হাজারেরও বেশি। আমেরিকার হাসপাতালগুলি জানিয়েছে, তাদের আইসিইউ একেবারে ভর্তি। জায়গা নেই। এখন নাগরিকদের মাস্ক পরার ওপর জোর দিতে বলেছে সরকার। বিশ্বে সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ভারতে এখনও সংক্রমণের শীর্ষ পৌঁছতে বেশ দেরি রয়েছে। স্পেনে এখন অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও কিছু এলাকায় সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ায় স্পেনের সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে ফ্রান্স।

إرسال تعليق
Thank You for your important feedback