পৃথিবীর বয়স কত? জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রশ্নটি নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক করছেন। তা নিয়ে নানা মুনির নানা মত। নতুন বৈজ্ঞানিক পরিমাপের মাধ্যমে গবেষকরা বলে আসছেন মহাবিশ্বের আনুমানিক বয়স ১ হাজার ৩৮০ কোটি বছরের থেকে কয়েক লক্ষ বছর কম।
কিন্তু নিউ ইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের ধারাবাহিক একটি গবেষণাপত্রে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গিয়েছে, মহাবিশ্বের সঠিক বয়স প্রায় ১ হাজার ৩৮০ কোটি বছরই। চিলির আতাকামা কসমোলজি টেলিস্কোপ (এসিটি) থেকে পাওয়া পর্যবেক্ষণগুলি ব্যবহার করে জটিল গাণিতিক পদ্ধতিতে বিজ্ঞানীরা এই বয়স ঠিক করেছেন। তাঁদের দাবি, এটাই মহাবিশ্বের মোটামুটি সঠিক বয়স। এই গবেষণা দলটি সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক সংগঠন।
গবেষণাপত্রের সহ লেখক অধ্যাপক শেহগল ব্যাখ্যা করে বলেন, স্টনি ব্রুকের গবেষক দলের নেতৃত্বে কাজ করে তাঁরা মহাবিশ্বের সেই গোড়ার দিকের অবস্থাকে তার ‘মূল অবস্থায়’ জানতে পেরেছেন। সেই ছবি দেখে কীভাবে মহাবিশ্বের জন্ম হয়েছিল তা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback