বলিউড থেকে তাড়ানোর চক্রান্ত চলছে, বললেন রহমান


বলিউড থেকে তাঁকে তাড়াতে বিরাট একটা দল কাজ করছে। অভিযোগ বিশিষ্ট সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমানের। তিনি দক্ষিণী ফিল্মেও নিয়মিত গান করেন। কিন্তু তাঁকে বলিউডে নিয়মিত পাওয়া যায় না। কিন্তু কেন তাকে পাওয়া যায় না? সেই প্রসঙ্গেই তিনি বলেছেন, বলিউডে গ্যাং-এর আধিপত্য চলছে। তাঁর কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যারা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। সদ্য মুক্তিপ্রাপ্ত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’-র সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যখন মুকেশ ছাবড়া তাঁর কাছে আসেন তাঁকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে। অনেকে হয়তো চাইছেন আমি কাজ করি। কিন্তু সেই গ্যাং তাদের সেটা করতে বাধা দিচ্ছে। তিনি ভাগ্যে বিশ্বাসী, পরম করুণাময় আল্লাহতে বিশ্বাসী। তিনি সবার সঙ্গে কাজ করতে চান। অনেক ভালো ভালো ছবিতে কাজ করতে চান। তাঁর দরজা সবার জন্য খোলা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post