লাইভ টিভিতে খবর পড়তে গিয়েই সঞ্চালিকার দাঁত খুলে এল, তারপর?


করোনা ভাইরাস সংক্রান্ত খবর দিতে টিভির পর্দায় লাইভে ছিলেন সঞ্চালিকা। কিন্তু আচমকাই তাঁর নকল দাঁতটি খুলে আসে। অদ্ভুত দক্ষতায় তিনি দাঁতটি বের করে আনেন এবং খবর পড়া চালিয়ে যেতে থাকেন। যদিও কিছুক্ষণের মধ্যেই দর্শকরা বুঝতে পারেন ব্যাপারটা। কারণ কিছুক্ষণ আগেই যেখানে তাঁর দাঁতের পাটি ঝকঝক করছিল সেখানে কয়েকটি দাঁত উধাও হয়ে যায়। এই ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ঘটনার সূত্রপাত গত বুধবার। ইউক্রেনের বিখ্যাত টিভি চ্যানেলে খবর পড়ছিলেন সঞ্চালিকা তথা সাংবাদিক মেরিচকো পাডল্কো। খবর পড়তে পড়তেই তিনি বুধতে পারেন তাঁর নকল দাঁত বেড়িয়ে আসছে। মুহূর্তের জন্য তিনি মুখ চাপা দিয়ে দাঁতটি হাতে তুলে বের করে আনেন। তবে আগের মতোই তিনি খবর পড়ে যেতে থাকেন। ‘দ্য শো মাস্ট গো অন’, এই আপ্তবাক্যটি তিনি অক্ষরে অক্ষরে পালণ ওই টিভি সঞ্চালিকা। যদিও সোশাল মিডিয়ায় এই দৃশ্য দেখে হেসেই খুন নেটিজেনরা। কেউ কেউ অবশ্য তাঁর সাহসিকতাকে কুর্নিশও জানিয়েছেন। এই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই সঞ্চালিকা। সেই সঙ্গে তাঁর দাঁত হারানোর গল্পও লিখেছেন। মেরিচকো পাডল্কো লিখেছেন, বছর দশেক আগে মেয়ের সঙ্গে খেলতে গিয়েই ভেঙে গিয়েছিল তাঁর দাঁত। এরপর থেকেই তিনি কৃত্তিম দাঁত নিয়ে কাজ চালিয়ে আসছেন। তবে এই প্রথমবার তিনি এই ধরণের ঘটনার সম্মুখীন হলেন।
দেখুন সেই ভিডিও…
https://www.instagram.com/p/CCqr6gsJ-1_/?utm_source=ig_web_copy_link

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم