লালবাজারে ভুয়ো ফোনে গ্রেফতার ১


লালবাজার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বুধবার গভীর রাতে ১০০ নম্বরে এমনই উড়ো ফোন আসে লালবাজারের পুলিশ কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে গোটা লালবাজার চত্বরে শুরু হয়ে যায় তৎপরতা। সবকটি প্রবেশ ও প্রস্থানের পথ খতিয়ে দেখা হয়। বাড়ানো হয় নিরাপত্তা। সবাইকে সতর্ক করে দেওয়া হয়। চলে তল্লাশি। পাশাপাশি কে ফোন করেছিল শুরু হয় তার খোঁজ। পরে দেখা যায়, নিছক মজা করার জন্যই কেউ ফোন করেছে। তারপর কলের সূত্র ধরেই অর্কপ্রভ গাঙ্গুলি নামে এক যুবকের খোঁজ পাওয়া যায়। সে মহেশতলার ইডেন সিটির বাসিন্দা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم