
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের শিবিরে ডাকা হয়েছিল। তবে সকলের শরীরেই করোনা সংক্রমণ আছে কিনা জানতে পরীক্ষা করান বাংলাদেশের ফুটবল ফেডারেশন (BFF)। তাতেই চক্ষু চড়কগাছ কর্তাদের। জাতীয় দলের ২৪ জন ফুটবলারের মধ্যে ১১ জনই করোনা আক্রান্ত। জানা গিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান গেমশের যোগ্যতা অর্জনকারী ম্যাচের জন্য জাতীয় দলের শিবির শুরু হয়েছিল ঢাকার গাজীপুরে। সেখানেই একের পর এক ফুটবলার করোনায় আক্রান্ত হয়ে পড়ায় বিপাকে বাংলাদেশের ফুটবল কর্তারা। আগামী ৮ অক্টোবর আফগানিস্থানের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ হবে। জাতীয় শিবিরের ১১ জনের করোনা ধরা পড়ার পর ওই ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback