
এবার করোনার থাবায় মোদি সরকারের নম্বর-টু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন সেই কথা নিজেই রবিবার টুইট করে জানালেন অমিত শাহ নিজেই। এছাড়া তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা AIIMS-ভর্তি করা হয়েছে। এদিন বিকেল পাঁচটা নাগাদ এই টুইট করেন অমিত শাহ। তিনি টুইটে লিখেছেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলাম আমি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যে নিজেদের আইসোলেট করে পরীক্ষা করিয়ে নিন আপনারা’।
উল্লেখ্য, গতকালই যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী কমলা রানি বরুণের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এবার কেন্দ্রীয় মন্ত্রীসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হলেন। তবে তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন সেই ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে গত কয়েকদিনে তাঁর সঙ্গে যারা যারা দেখা বা বৈঠক করেছেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে বলে নর্থ ব্লক সূত্রে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যের দুই বিজেপি সাংসদ অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। আপাতত অমিত শাহর শারীরিক অবস্থা স্থিতিশীল।कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।— Amit Shah (@AmitShah) August 2, 2020
إرسال تعليق
Thank You for your important feedback