শাহর পর সংক্রমিত ইয়েদুরাপ্পা, দেশে আক্রান্ত ১৮ লাখ ছাড়াল


অমিত শাহর পর এবার করোনায় আক্রান্ত হলেন কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেয়েরও করোনা পজিটিভ ধরা পড়েছে। ইয়েদুরাপ্পা নিজেই সংক্রমণের কথা জানিয়ে বলেছেন. তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের হোম কোয়ারেন্টাইনে যেতে অনুরোধ করছি। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। গত সপ্তাহে একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েদুরাপ্পা। অন্যদিকে, অসমে কংগ্রেসের বিধায়ক রাকিবুল হুসেনও করোনায় আক্রান্ত। তাঁকে নিয়ে অসমের সাতজন বিধায়ক সংক্রমিত হয়েছেন। মহিলা কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেবও সংক্রমিত। এদিকে, একদিনে দেশে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫২,৯৭২ জন। মারা গিয়েছেন ৭৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সবমিলিয়ে দেশে মোট আক্রান্ত এখন ১৮,০৩,৬৯৬। মোট মৃত ৩৮,১৩৫ জন। সুস্থ হয়েছেন ১১,৮৬,২০৩ জন। সুস্থতার হার ৬৫.৮ শতাংশ। মৃত্যুর হার ২,১৩ শতাংশ।দিল্লিতে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। সুস্থতার হার ৮৯.৬ শতাংশ। মহারাষ্ট্রে সংক্রমিতের থেকে এখন সুস্থতার হার বেশি। সংক্রমিত ৯,৫০৯, সুস্থ হয়েছেন ৯,৯২৬ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم