আজ থেকে ১৫ দিন বন্ধ বাগডোগরা বিমানবন্দর


থেকে ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ করা হল বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা দিয়ে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আমেদাবাদ এবং নাগপুর সহ দেশের অভ্যন্তরীণ সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হল। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান বাগডোগরা বিমানবন্দরে নির্দেশক সুব্রামানি পি। তিনি বলেন, রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ অনেকটাই ফলপ্রসু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post