কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হতেই বহু বিজেপি সাংসদ ও মন্ত্রী নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দি করেছেন। অনেকেই নিজেদের কোয়ারেন্টাইন করেছেন চিকিৎসকের পরামর্শ মেনে। আবার অনেকেই চাইছেন দ্রুত কোভিড টেস্ট করিয়ে নিতে। কারণ বিগত কয়েকদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বাংলার কয়েকজন বিজেপি সাংসদও রয়েছেন। তবে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও একাধিক বঙ্গ বিজেপির সাংসদ নিজেদের ইতিমধ্যেই গৃহবন্দি করেছেন। যেমন বাবুল সুপ্রিয়, তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ। দিন কয়েক আগেই তিনি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন। তাঁর সঙ্গেই ছিলেন বাংলার আরও কয়েকজন বিজেপি সাংসদ।
I had met Honble HM Shri @AmitShah ji day before in the evening • I am advised by Doctors to confine myself, away from my family members, for the next few days with a test to be done soon •— Babul Supriyo (@SuPriyoBabul) August 2, 2020
Shall abide with all precautionary measures as per Rules & Protocol #COVID19 #AmitShah
Heard about the Union Home Minister Shri @AmitShah Ji being tested positive for #COVID-19. Wishing him a speedy recovery. My prayers are with him and his family!— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2020

Post a Comment
Thank You for your important feedback