করোনাভাইরাস ছড়াতে পার্টি


ইচ্ছা করে করোনাভাইরাস ছড়ানোর জন্য পার্টি হচ্ছিল স্পেনের ক্যানারি দ্বীপে। খবর পেয়ে পুলিশ গিয়ে তা ভণ্ডুল করে দিয়েছে। ন্যুডিস্ট বিচ লস পাতোসে এই পার্টি হওয়ার কথা ছিল। দ্বীপের উত্তরে লা ওরোতাভায় রয়েছে এই সৈকত। এখন ভূমিধসের আশঙ্কায় সৈকতটি বন্ধ। টুইটারে এই পার্টির আয়োজনের কথা জানাজানি হতে খবর পায় পুলিশ। গিয়ে তারা দেখে, রীতিমতো ক্যাপ্র করে সেখানে লোকজন অবৈধ পার্টির তো়ড়জোড় করছে। পুলিশ আর সিভিল গার্ড তাদের সরিয়ে দেয়। মোট ৬২ জন ছিলেন সেখানে। স্পেনে আগস্টের প্রথম দুই সপ্তাহে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। পশ্চিম ইউরোপে এখন তা সর্বোচ্চ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post