মুখ্যমন্ত্রীর পর এবার স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত কর্নাটকে

 
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার পর এবার করোনয়া আক্রান্ত হলেন স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু। রবিবার টুইটারে এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। তাঁর ফ্লুয়ের মতো লক্ষণ দেখা দিয়েছিল। করোনা মহামারির মধ্যেই তিনি রাজ্যের ৩০টি জেলায় ঘুরেছেন। শ্রীরামালুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। এক সপ্তাহ আগে গত রবিবার ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনও তিনি ছাড়া পাননি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। ইয়েদুরাপ্পার বড় মেয়ে বি ওয়াই পদ্মাবতীও করোনায় সংক্রমিত হন। কর্নাটকে শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার, মারা গিয়েছেন ৯৩ জন। মোট মৃত ১,৭২,১০২ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم