মহামারী করোনার প্রকোপে আতঙ্কিত রাজ্যবাসী। দিন দিন রাজ্যে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে ছড়াচ্ছে সংক্রমণও।তারই মধ্যে রবিবার উলুবেড়িয়ার উদয়নারায়ণপুরে দূরত্ববিধি শিঁকেয় তুলে চলল তৃণমূলের যোগদান কর্মসূচি। তৃণমূলের যোগদান কর্মসূচি ঘিরে একই ছবি উঠে এল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। করোনা আবহে এদিন সকালে দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলল তৃণমূলের কর্মসূচি।জলপাইগুড়িতে তৃণমূলের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান ঘিরেও উঠে এল একই ছবি।রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ শিঁকেয় তুলে বহু মানুষের একত্রিত হওয়ার ছবি উঠে এল।এক্ষেত্রেও বিজেপির তোপের মুখে তৃণমূল।করোনা পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে রাজ্যে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে।অন্ততপক্ষে এমনটাই অভিযোগ বিরোধীদের।করোনা এই আবহে এত মানুষকে নিয়ে দলীয় কর্মসূচি করায় শাসকদলের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে।

إرسال تعليق
Thank You for your important feedback