
কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ওয়ার্ডের চারতলার এক জানলার কাঁচ ভেঙে কার্নিশে নেমে যান এক করোনা রোগী। তিনি ঝাঁপ দেওয়ার আগেই পরিস্থিতি সামলে নেয় হাসপাতালে কর্মরত কয়েকজন কর্মী। সূত্রের খবর উত্তর ২৪ পরগণার বাসিন্দা ওই করোনা আক্রান্ত মাঝবয়সী রোগী কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে এখানে ভর্তি হয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। তিনি স্পেশালিটি ওয়ার্ডের চারতলায় ৬ নম্বর বেডেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ, তিনি ওই ওয়ার্ডের একটি জানলার কাঁচ ভেঙে বাইরের কার্নিশে নেমে যান। সেখানেই পা ঝুলিয়ে বসে পড়েন তিনি। যেটা দেখতে পেয়েই হুলুস্থুলু পড়ে যায় কলকাতা মেডিকেল কলেজ কোভিড হাসপাতালে। বিয়য়টি নজরে আসে এক গ্রুপ-ডি কর্মীর। তিনি চারতলাতেই কর্মরত ছিলেন। তিনি ও অন্যান্য কর্মীরা ওই ব্যাক্তিকে বুঝিয়ে সুঝিয়ে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মানসিক অবসাদ থেকে আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি জানলার কাঁচ ভেঙে বাইরে এসেছিলেন। অভিযোগ, এই রোগী শুক্রবার রাতে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীকে মারধরও করেছেন। কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডা: নির্মল মাঝি জানান, মানসিক অবসাদের জন্যই এই কাজ করেছেন ওই করোনা রোগী। তিনি জানিয়েছেন, ওই রোগীকে রোগীকে মনোবিদের দিয়ে কাউন্সেলিং করানো হবে।

إرسال تعليق
Thank You for your important feedback