চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেল রিয়েল মাদ্রিদ ও জুভেন্তাস


লকডাউনের আগে চ্যাম্পিয়ন লিগেরে প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। প্রথম লেগের কয়েকটি খেলার পরই করোনা ত্রাসে স্থগিত হয়ে যায় বিশ্বের সমস্ত খেলাধুলার আসর। ফলে চ্যাম্পিয়ন লিগের বাকি ম্যাচও স্থগিত করে উয়েফা। প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের শুরু হল চ্যাম্পিয়ন লিগের প্র-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আর শুরুতেই অঘটন। লিগের নকআউট পর্বের ম্যাচে হেরে ছিটকে গেল দুই হেভিওয়েট ক্লাব। জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন রিয়েল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডের ক্লাব জুভেন্তাস। উল্লেখ্য, রিয়েল স্পেনের লা-লিগা জিতেছে সম্প্রতি। একইভাবে ইতালির সর্বোচ্চ লিগ সিরি-এ চ্যাম্পিয়ন হয়েছে রোনাল্ডোর জুভেন্তাস। ফলে একই দিনে দুই বড় ক্লাবের বিদায়ে মন খারাপ বিশ্বের ফুটবলপ্রেমীদের।

চ্যাম্পিয়ন লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব লিও-র কাছে ১-০ গোলে হেরেছিল জুভেন্তাস। ফলে দ্বিতীয় লেগে রোনাল্ডোদের জিততেই হত। শুক্রবার রাতে তুরিনে ম্যাচের শুরুতেই অ্যাওয়ে গোল পেয়ে যায় লিও। তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় ক্রিশ্চিয়ানো রোনান্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের দুর্দান্ত গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন সিআর-৭। ফলে ম্যাচটি জুভেন্তাস জেতে ২-১ গোলে। কিন্তু দুটি পর্ব (লেগ) মিলিয়ে পরিসংখ্যান দাঁড়ায় ২-২, তবে অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে চলে যায় ফরাসি ক্লাব লিও। জোড়া গোল করেও চ্যাম্পিয়ন লিগের পরবর্তী পর্যায়ে ক্লাবকে তুলতে ব্যার্থ হলেন রোনাল্ডো।

শুক্রবার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। তবে রিয়েল নিজেদের ঘরের মাঠেই ১-২ গোলে পিছিয়ে ছিল। এবার সিটির মাঠে অনেকটাই পিছিয়ে থেকে খেলতে নামে জিদানের ক্লাব। পরবর্তী পর্যায়ে উঠতে গেলে অ্যাওয়ে ম্যাচে ২ গোলের ব্যবধান রাখতে হতো রিয়েলকে। কিন্তু শক্তিশালি ম্যাঞ্চেস্টার সিটি এই পর্বেও ২-১ গোলে জিতে যায়। ফলে দুই পর্ব মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় সিটি। উল্লেখ্য এর আগে গতবারের চ্যাম্পিয়ন লিগ জয়ী লিভারপুলকে ছিটকে দিয়েছে অ্যাটলান্টিকো মাদ্রিদ। তবে তাঁদের প্রতিবেশী ক্লাব রিয়েল পারল না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم