বছর শেষেই করোনার টিকা এদেশে

এবছরের শেষেই ভারতে আসতে চলেছে করোনার টিকা। সেরাম ইন্সিটিটউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা সোমবার জানিয়েছেন, ২ মাসের মধ্যেই টিকার দাম ঠিক হয়ে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি অনুসারে এই টিকা বানাচ্ছে সেরাম ইন্সটিটিউট। এ পর্যন্ত পরীক্ষার ফল আশাপ্রদ হলেই দাবি করা হচ্ছে। আদার জানান, আইসিএমআরের সহযোগিতায় এদেশে কয়েক হাজার মানুষের ওপর এই টিকা পরীক্ষা করা হবে। তিনি আগেই জানিয়েছিলেন, আগস্টের শেষের মধ্যেই ৪ থেকে ৫ হাদার লোকের উপর টিকার পরীক্ষা হবে। বছরের শেষে ৩০ থেকে ৪০ কোটি টিকা তৈরি করা তাঁদের লক্ষ্য। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং গাভির সঙ্গে সেরাম ১০ কোটি টিকার ডোজ তৈরির চুক্তিও করেছে। নিম্ন আয়ের দেশে এর দাম ডোজপ্রতি ২৫০ টাকা হতে পারে বলেও জানানো হয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post