গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে সংক্রমিত হয়েছেন ৬২,০৬৪ জন। মারা গিয়েছেন ১০০৭ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২,১৫,০৭৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৪,৩৮৬ জন। সুস্থ হয়েছেন মোট ১৫,৫৩,৭৪৪ জন। এখন সুস্থতার হার ৬৯.৬ শতাংশ। মৃত্যুর হার মাত্র ২ শতাংশ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, দেশের ১০টি রাজ্যে করোনা সংক্রমণ এখনও মাত্রাছাড়া। এই রাজ্যগুলিতে দেশের মোট সংক্রমিতের ৮০ ভাগই রয়েছেন। তামিলনাডুতে সুস্থতার হার ৮০.৪ শতাংশ।
Post a Comment
Thank You for your important feedback