
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, একদিনে মৃত ৮৩৪ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩,২৯,৬৩৯ জন। মোট মৃত ৪৬,০৯১। আইসিএমআর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দেশে ২,৬০,১৫,২৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে সুস্থতার হার ৭০ শতাংশ পার করেছে। হয়েছে ৭০.৪ শতাংশ। বিশ্বে গড় সুস্থতার হার ৬৫ শতাংশ। তবে নতুন সংক্রমণের নিরিখে ভারত এখন আমেরিকা ও ব্রাজিলের থেকেও এগিয়ে। করোনা তবে পশ্চিমবঙ্গ সহ ১৭টি রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রেলমন্ত্রক আপাতত লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। চলেব শুধুমাত্র বিশেষ ট্রেনই।
Post a Comment
Thank You for your important feedback