সোমবার সাতসকালেই দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ভগবানপুরে এক তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহটি রাস্তা থেকে কিছুটা দূরে একটি ঝোপে পড়ে ছিল। স্থানীয়দের বক্তব্য দেহটি এলাকার কারোর নয়। ফলে অনুমান করা হচ্ছে বাইরের কোনও জায়গায় খুন করে এখানে দেহটি ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। ওই তরুণীর পরনে হলুদ নাইটি থাকলেও শরীরের নিম্নাংশ উন্মুক্ত ছিল। ফলে অনুমান করা হচ্ছে ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই তরুণীকে। মৃতদেহে গয়নাগাঁটি যথাস্থানেই ছিল এবং তিনি বিবাহিত। খবর পেয়ে কুলপি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback