তামাশা’ বন্ধ করুন, মোদিকে বললেন গেহলত


এবার ‘তামাশা’ বন্ধ করুন। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই মর্মেই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তিনি বলেন, তাঁর রাজ্যে বিধায়কদের কেনার দর বেড়ে গিয়েছে। বিধানসভার অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে দর বাড়ছে। এই ‘তামাশা’ এবার বন্ধ হোক। সেইসঙ্গেই তিনি বলেন, দলে ফেরার জন্য তিনি শচিন পাইলট ও তাঁর অনুগামীদের কাছে আহ্বান জানাচ্ছেন। কংগ্রেস হাইকম্যান্ড শচিনদের যদি ক্ষমা করে দেন তবে তাঁর দিক থেকে কোনও আপত্তি নেই। ১৪ তারিখে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। জয়শলমীরে থেকে জয়পুরে ফিরেছেন গেহলত। কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস সরকার ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। কর্নাটক, মধ্যপ্রদেশের পর রাজস্থানেও কেনাবেচায় নেমে পড়েছে তারা। এতে জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যুক্ত একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم