পাঞ্জাবে বিষমদে মৃত বেড়ে ৬২


পাঞ্জাবে বিষাক্ত চোলাই মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জন। তরণতারণে আরও ২৩ জনের মৃত্যর খবর আসে শুক্রবার রাতে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অমৃতসর থেকে এই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতার করা হয়েছে আটজন মদবিক্রেতাকে। তারা বিষমদ বিক্রির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পাঞ্জাবের তরণতারণ, বাতালা ও অমৃতসরে বুধবার থেকে এই মৃত্যুগুলি হয়েছে। শনিবারই গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে, জানিয়েছেন পুলিশের আইজি এস পি এস পারমার। তারণতারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পাঁচজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ বিষমদ, ড্রাম।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم