করোনা বিধি ভাঙায় মামলা দিলীপের বিরুদ্ধে


করোনা বিধি না মানায় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, জুয়েল মুর্মু, বিশ্বজিত লাহিড়ি সহ এক হাজার মানুষের বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, লকডাউনের মধ্য অতিরিক্ত মানুষ জমায়েত করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার হেমতাবাদ বিধায়ক প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতারা। পরিবারের সঙ্গে দেখা করার পর দেবেন মোড়ে বিধায়কের মূর্তির ভিত্তিস্থাপন করেন। পরে বিন্দোলে একটি স্মরণসভায় অংশ নেন তাঁরা। দিলীপ ঘোষ ছাড়া সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post