সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সিবিআই তদন্ত চাইল বিহার সরকার। মঙ্গলবার এই মর্মে তারা প্রস্তাব পাঠিয়েছে বলে জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিং জানিয়েছেন। সুশান্তের বাবা কে কে সিং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে একটি জনস্বার্থের মামলার এদিনই বোম্বাই হাইকোর্টে শুনানি হবে। এর আগে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ানও সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। সোমবার সুশান্তের বাবা জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতেই তিনি মুম্বই পুলিশকে জানিয়েছিলেন, তাঁর ছেলের প্রাণ সংশয় রয়েছে। তাঁর অভিযোগ, সুশান্তের মৃত্যু ৪০ দিন পরেও মুম্বই পুলিশ কিছুই করতে পারেনি। তিনি তাঁর এফআইআরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও টাকা হাতানোর অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিহার পুলিশের একটি দল এখন মুম্বইয়ে। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেকটরেটও তদন্ত শুরু করেছে।

إرسال تعليق
Thank You for your important feedback