রামমন্দিরকে স্বাগত জানাল কংগ্রেস


রামমন্দির নিয়ে অবশেষে মুখ খুলল কংগ্রেস। রামমন্দিরের ভূমিপুজোর আগের দিন মঙ্গলবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি টুইটে বলেছেন, এটা জাতীয় সংহতি, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক মেলবন্ধনের মুহূর্ত। দীনবন্ধু ভগবান রাম সারল্য, সাহস, সংযম, নিষ্ঠার প্রতীক। রাম রয়েছেন সবার সঙ্গেই। রামলালা ও মা সীতার আশীর্বাদে ভূমিপুজো হতে চলেছে জাতীয় ঐক্যের অনুষ্ঠান। প্রিয়াঙ্কা বলেছেন, রামায়ণ বিশ্ব ও ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির সঙ্গে গবীরভাবে জড়িত। যুগ যুগ ধরে ভারতের মনীষীরা রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়েছেন। রামকথা অনন্ত। রাম শবরী, সুগ্রীবেরও আশ্রয় ছিলেন। তিনি বাল্মীকি, ব্যাসেরও। তুলসিদাস, কবিরেরও। গান্ধিজির রঘুপতি রাঘব রাজারাম সবার সম্মতির কথা বলে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم