অযোধ্যা থেকে ৩ কিলোমিটার দূরে মাঞ্ঝা বারেথা গ্রাম। সেখানেই তৈরি হচ্ছে রামচন্দ্র বিশাল মূর্তি। উচ্চতায় ২৫১ মিটার। বিশ্বে এটাই সবথেকে উঁচু রামের মূর্তি হবে। এখন সর্বোচ্চ মূর্তি চিনের ২০৮ মিটারের গৌতম বুদ্ধ, তারপরই গুজরাতে ১৮২ মিটারের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি।
তবে এই মূর্তি বসানোর জমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি। মূর্তি বসবে সরযু তীরে। এই ২৫১ মিটারের মূর্তি বসবে ৫০ মিটারের বেদির উপরে। তলায় থাকেব বিষ্ণুর দশাবতারের জাদুঘর। মূর্তির রূপকার পদ্মবিভূষণ রাম সুতার। তিনিই প্যাটেলের মূর্তি গড়েছিলেন।
এই মূর্তি বসলে তাঁদের উন্নতি হবে, এমনটাই মনে করেন সেখানকার গ্রামবাসীরা। তবে সেইসঙ্গেই রয়েছে বাস্তচ্যুতির প্রবল আশঙ্কাও। সেখানে প্রায় ৪০০টি ঘর রয়েছে। বংশানুক্রমে সেখানে চাষবাস করছেন গ্রামের লোকজন। তাদের ৭০ ভাগই দলিত। যে জমি অধিগ্রহণ করা হচ্ছে তা অত্যন্ত উর্বর, আক্ষেপ তাঁদের।
Post a Comment
Thank You for your important feedback