মরিশাসের কাছে একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় প্রায় চারহাজার টন তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে। যার ফলে ব্যাপক পরিবেশ দূষণ এবং সাগরের বাস্তুতন্ত্র ধ্বংসের আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। জানা গিয়েছে, এমভি ওয়াকাশিও চিন থেকে ব্রাজিল যাচ্ছিল। সেই সময় মরিশাসের কাছে একটি বড় প্রবাল প্রাচীরে সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। কিন্তু এরপর থেকেই জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হচ্ছে। দুর্ঘটনার সময় এমভি ওয়াকাশিওতে কোনও মাল না থাকলেও চারহাজার টন জ্বালানি ছিল। এই বিষয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জলে তেল ছড়িয়ে পড়া আটকাতে আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। যুগনাথ জানিয়েছেন, আটকে পড়া জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল বা দক্ষতা নেই মরিশাসের। এ জন্য তিনি ফ্রান্সের সহায়তা চেয়েছেন। এরপরই দ্রুত সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাকরঁ। ফ্রান্স জানিয়েছে, কাছের রি-ইউনিয়ন দ্বীপ থেকে যন্ত্রপাতি নিয়ে একটি সামরিক পরিবহন বিমান ও একটি নৌযান মরিশাসের পথে রওনা হয়েছে

إرسال تعليق
Thank You for your important feedback