রাজ্য সরকারের কাছে পাওনা প্রায় এক কোটি টাকা। বারবার আবেদন করেও এক ঠিকাদারের পাওনা টাকা মেটাচ্ছে না রাজ্যসরকার। পাওনা টাকা দাবি করায় তাঁর গাড়িটি আটক করেছেন মহকুমাশাসক। এমনই অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাওনা টাকা না মেটানো হলে ইচ্ছামৃত্যুর নির্দেশের আবেদন করেছেন মালদার চাচোলের এক ঠিকাদার। ওই ঠিকাদারের নাম জয়ন্ত প্রামাণিক। মালদার চাঁচোলের প্যান্ডেলপাড়ার বাসিন্দা। তিনি বলেন, পূর্তদফতরে তিনি প্রায় ৫০ লক্ষ টাকার মতো কাজ করেছেন ও ২০১৯ সালে মহকুমাশাসকের বাংলো সংস্কার সহ নির্বাচনের বেশ কিছু কাজ করেছেন। সব মিলিয়ে তার প্রায় এক কোটি টাকা সরকারের কাছে পাওনা রয়েছে। কিন্তু বারবার দাবি করেও সরকার তার টাকা মেটাচ্ছে না। সমস্ত কাজের ইনস্পেকশন হয়ে গেছে তাও তিনি তাঁর পাওনা টাকা পাচ্ছেন না। মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে তিনি এই কাজ করেছিলেন। ফলে পাওনাদাররা প্রতিদিনই তার বাড়িতে চড়াও হচ্ছে। ফলে তিনি দেনার দায়ে জর্জরিত। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন এই সরকারের আমলে কাটমানি না দিলে টাকা পাওয়া খুবই মুশকিল। সরকারের উচিত ঠিকাদারের পাওনা টাকা মিটিয়ে দেওয়া। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন কোনও হয়তো কাগজপত্র সংক্রান্ত সমস্যা হচ্ছে না তো ওই ঠিকাদার সঠিকভাবে তার টাকা পেয়ে যাবেন। চাঁচোলের মহকুমাশাসক সব্যসাচী রায় গাড়ি আটক করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার থেকে টাকা এলে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। তাঁর হাতে কিছুই নেই।

إرسال تعليق
Thank You for your important feedback