ব্রাজিলে নেইমারের থেকেও জনপ্রিয় মেসি


ব্রাজিলে ফুটবলের জনপ্রিয় তারকা নেইমার। আর আর্জেন্টিনায় মেসি। কিন্তু ব্রাজিলের প্রাক্তন মিডফিল্ডার জে রবার্তোর মতে, ব্রাজিলের শিশুদের কাছে নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দের। রবার্তো বলেন, পেলে ও মারাদোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলেন তার সঙ্গে ব্রাজিলিয়ানদের মিল বেশি। তাই মেসির খেলা বেশি পছন্দ করে তারা। বিশ্বসেরা খেলোয়াড়ের তকমা পেয়েও বিশ্বকাপ ছোঁওয়া হয়নি মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল খেয়ে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ২০০৬ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা মিডফিল্ডার রবার্তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, যদি মেসি বিশ্বকাপ জিততো আমি খুব খুশি হতাম। কারণ তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। বিশ্বকাপ তাঁর প্রাপ্য। ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৮৪ ম্যাচে ৬ গোল করেছেন রবার্তো।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post