করোনায় আক্রান্ত মহম্মদ সেলিম 

এবার করোনায় সংক্রমিত হলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। গত চারদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার নমুনা পরীক্ষার জন্য তাঁর লালারস নেওয়া হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর উদ্বেগ ছড়িয়েছে সিপিএমের রাজ্য সদর দপ্তরে। সেখানে বেশ কয়েকবার যাতায়াত করেছেন সেলিম। বৈঠক করেচেন শীর্ষ নেতাদের সঙ্গে। তাঁর পরিবারের সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পরীক্ষা করা হয়েছে তাঁদের। এর আগে সিপিএমের তিন নেতা অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য সংক্রমিত হয়েছেন। অশোক ভট্টাচার্য জুলাইয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তিনি  এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থায় সিপিএমের সদর দপ্তরে বয়স্ক নেতাদের আসতে বারণ করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post